মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের বিচার দাবিতে নতুন উপাচার্যের দিকে তাকিয়ে শিক্ষার্থীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গোপন বৈঠক করা আওয়ামীপন্থি শিক্ষকরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং তাদের অনেকেই গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে বহাল আছেন।

২০২৫ সালের ১৯ এপ্রিল প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, ১৩ জন শিক্ষক হাসিনা সরকারের পতনের ঠিক আগের দিন তাকে রক্ষায় ষড়যন্ত্রমূলক বৈঠকে অংশ নিয়েছিলেন। ওই বৈঠকে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের হুমকি দেওয়া হয়েছিল। জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীরা বারবার বিচারের দাবি জানালেও বিগত প্রশাসনগুলো কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তবে ২০২৬ সালের ১৪ মে ড. মামুন অর রশীদ নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় থাকার প্রেক্ষাপটে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে অভিযুক্ত শিক্ষকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যারিসে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যের ডাক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের বিচার দাবিতে নতুন উপাচার্যের দিকে তাকিয়ে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৫:০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬