রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই অভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, ছাত্রদলের কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ জানান, ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী চলাকালে ছাত্রদল হামলা চালিয়ে স্টল ভাঙচুর করে। এ সময় সাবেক শাখা সভাপতি সোহেল রানাসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ঘটনার পর এটি ছাত্রদলের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। তারা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও ছাত্রদলের একাংশ ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে ফ্যাসিবাদী আচরণ করছে, যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী।
রিপোর্টারের নাম 
























