মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ভারতের রাজনীতিতে চমক: বিজেপির তিন দশকের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দীর্ঘদিন নেপথ্যে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল নির্ধারণের পর এবার নিজেই সরাসরি ভোটের লড়াইয়ে নেমে বাজিমাত করলেন ভারতের প্রখ্যাত নির্বাচনী পরামর্শক প্রশান্ত কিশোর। বিহারের ব্যাংকিপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। নিজের প্রতিষ্ঠিত দল ‘জন সুরাজ পার্টি’র (জেএসপি) ব্যানারে এই জয় ভারতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রশান্ত কিশোর ৬৪ হাজার ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার পেয়েছেন ৪৪ হাজার ৮২৭ ভোট। প্রায় ১৯ হাজার ৩২৪ ভোটের ব্যবধানে এই জয় নিশ্চিত করার মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর ধরে বিজেপির দখলে থাকা এই রাজনৈতিক ঘাঁটির দখল নিলেন তিনি। এর আগে আসনটি বিজেপির প্রভাবশালী নেতা নীতিন নবীনের নিয়ন্ত্রণে ছিল, যা তার রাজ্যসভার সদস্য হওয়ার পর শূন্য হয়েছিল।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রশান্ত কিশোর বলেন, এটি কেবল তার ব্যক্তিগত জয় নয়, বরং গত তিন দশক ধরে জমে থাকা রাজনৈতিক স্থবিরতার বিরুদ্ধে জনগণের রায়। আগামী তিন মাসের মধ্যেই ব্যাংকিপুরের দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মাত্র ৩০ দিনে বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ভেঙে বিহারের মানুষ কেন্দ্রীয় নেতৃত্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে।

প্রশান্ত কিশোরের এই জয়কে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। বিশেষ করে দিল্লির সাম্প্রতিক শিক্ষার্থী বিক্ষোভের প্রেক্ষাপটে তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের মনোভাব এই নির্বাচনে বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও জন সুরাজ পার্টির এই জয়কে স্বাগত জানিয়ে প্রশান্ত কিশোরকে অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের বিচার দাবিতে নতুন উপাচার্যের দিকে তাকিয়ে শিক্ষার্থীরা

ভারতের রাজনীতিতে চমক: বিজেপির তিন দশকের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

আপডেট সময় : ০২:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬