মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

বরিশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

বরিশাল নগরীতে একটি কাভার্ড ভ্যানের চাপায় ফেরদৌসি বেগম জোসনা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সিএন্ডবি ১ নম্বর পোল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌসি বেগম জোসনা বরিশাল নগরীর সিঅ্যান্ডবি পোল বাগান বাড়ি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা থেকে বরিশালের রুপাতলী অভিমুখে আসছিল আকিজ ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড কোম্পানির একটি কাভার্ড ভ্যান। সিএন্ডবি ১ নম্বর পুল অতিক্রম করার পরপরই কাভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কায় রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ও যাত্রী ফেরদৌসি বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসি বেগমকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হলেও এর চালক ও চালকের সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান এবং রিকশাটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের বিচার দাবিতে নতুন উপাচার্যের দিকে তাকিয়ে শিক্ষার্থীরা

বরিশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬