নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ৭৭০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও উত্তরপাড়া এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. সোহেল (৩০) চারিগাঁও উত্তরপাড়ার বাসিন্দা এবং মো. রেজাউল ভূইয়া (৪৫) নরসিংদী জেলার মাধবদী উপজেলার ভোগীরথপুর এলাকার বাসিন্দা।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি দল চারিগাঁও উত্তরপাড়ায় নাজমুল ইসলামের রিকশা গ্যারেজে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই উল্লিখিত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 

























