মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে প্রস্তুতি সভা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রা নির্বিঘ্ন করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় এবং দুপুর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা সহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঈদকে সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা, যাত্রীদের সুবিধার্থে ঘাট ও সড়ক পরিষ্কার রাখা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং পরিবহন কাউন্টার সংশ্লিষ্টদের নির্ধারিত পোশাক পরিধান নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো এবং ঈদকে কেন্দ্র করে অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ফেরিতে ছিনতাইকারী চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা থাকায় নৌ-পুলিশকে আরও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১১টি বড় ও ৫টি ছোট ফেরিসহ মোট ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হবে। পাশাপাশি যাত্রী পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ১৩টি লঞ্চ সহ মোট ৩৩টি লঞ্চ চলাচল করবে। নিরাপত্তা নিশ্চিত করতে রাতে স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে দিনে স্পিডবোট চলাচলের ক্ষেত্রে লাইফজ্যাকেট নিশ্চিত করতে হবে এবং সকল নৌযানে শতভাগ লাইফজ্যাকেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের বিচার দাবিতে নতুন উপাচার্যের দিকে তাকিয়ে শিক্ষার্থীরা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬