লক্ষ্মীপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিপন ওই এলাকার আবুল কালামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী মঙ্গলবার (১০ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























