ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও কলাভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলমাছ আলী (৩৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বিকেল সাড়ে চারটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলমাছ আলী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ খাসকাউলিয়া গ্রামের শান্টু মিয়ার ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, রাজশাহী থেকে কলা বোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তাড়াশের মান্নান নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপ ভ্যান চালক আলমাছ আলী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত

আপডেট সময় : ০৯:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬