ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষকের পাশে শামা ওবায়েদ, পুনর্বাসনের প্রতিশ্রুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারানো কৃষক মজিবুর মাতুব্বরের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়িতে গিয়ে তিনি নগদ অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে রান্নাঘর থেকে সূত্রপাত হওয়া এক অগ্নিকাণ্ডে কৃষক মজিবুর মাতুব্বরের ঘরবাড়ি ও আসবাবপত্রসহ সবকিছু ভস্মীভূত হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সহায়তা প্রদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “একটি পরিবার মুহূর্তের মধ্যে তাদের সবটুকু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে আছি। তাদের দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারি সহায়তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

সহায়তা পেয়ে আবেগপ্লুত কৃষক মজিবুর মাতুব্বর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আগুনে সব পুড়ে যাওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। প্রতিমন্ত্রীর এই সহায়তায় আমি নতুন করে মাথা গোঁজার স্বপ্ন দেখছি।”

এর আগে বিকেলে শামা ওবায়েদ ইসলাম সালথা উপজেলা চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অফ অনার’ প্রদান করে। সহায়তা কার্যক্রম শেষে তিনি উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বল্লভদী, যদুনন্দী ও সোনাপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষকের পাশে শামা ওবায়েদ, পুনর্বাসনের প্রতিশ্রুতি

আপডেট সময় : ১০:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬