ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

‘অপরাধী যেই হোক ছাড় নয়’: চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জাহান্দার আলীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। শুক্রবার রাজৈর উপজেলার আমগ্রামে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন।

অনুষ্ঠানে এমপি জাহান্দার আলী বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই মাসেই সবাইকে শপথ নিতে হবে যে, আমরা কোনোভাবেই দুর্নীতির সঙ্গে আপস করব না এবং অনৈতিক উপার্জনে লিপ্ত হব না। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, “হারামের দিন শেষ হয়েছে; এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরাসরি নির্দেশনা দিয়ে তিনি বলেন, এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের দ্রুত তালিকা তৈরি করতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। তিনি সাফ জানিয়ে দেন, “চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তি যদি আমার দলের লোকও হয়, তবুও তাকে ছাড় দেবেন না; সরাসরি গ্রেপ্তার করবেন। এমনকি অপরাধীর পক্ষে কেউ সুপারিশ করতে এলে তাকেও আইনের আওতায় আনতে হবে।”

ভূমিদস্যুদের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা জানিয়ে সংসদ সদস্য আরও বলেন, সাধারণ মানুষের জমি দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। প্রয়োজনে তালিকা করে সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর অপরাধ নির্মূল করার ওপর গুরুত্বারোপ করেন জাহান্দার আলী মিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত হলো বিটিসিএলের এমভিএনও সেবার পরীক্ষামূলক কার্যক্রম

‘অপরাধী যেই হোক ছাড় নয়’: চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জাহান্দার আলীর

আপডেট সময় : ০৯:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬