ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, জনস্বার্থে সরকারের ‘ব্রেক’ ধরব: মাওলানা আব্দুস সাত্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কেবল বিরোধিতার জন্য নয়, বরং দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড রুখে দিতে রাজপথে সোচ্চার থাকার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। সরকারের ভুল পদক্ষেপ নিয়ন্ত্রণে বিরোধী দলকে গাড়ির ‘ব্রেক’-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, জনস্বার্থ ক্ষুণ্ণ হলে তারা সরকারের গতিরোধ করতে দ্বিধা করবেন না।

শুক্রবার নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিশিষ্টজনদের সম্মানে সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াত যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মাওলানা আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, “একটি গাড়িকে নিয়ন্ত্রণে রাখতে যেমন ব্রেকের প্রয়োজন হয়, তেমনি রাষ্ট্র পরিচালনায় সরকারের ওপর নজরদারি রাখা বিরোধী দলের অন্যতম দায়িত্ব। সরকার যদি দেশের স্বার্থবিরোধী কোনো কাজে লিপ্ত হয়, তবে আমরা তাৎক্ষণিকভাবে তার প্রতিবাদ জানাব। আমাদের এই কঠোর অবস্থানের কারণেই সরকার জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না।”

নির্বাচন-পরবর্তী জনসেবার ওপর গুরুত্বারোপ করে এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের আগ পর্যন্ত কোনো নির্দিষ্ট দলের প্রার্থী থাকলেও বিজয়ী হওয়ার পর তারা এখন দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের প্রতিনিধি। তিনি আরও বলেন, “আমরা দেশে প্রকৃত সুশাসন কায়েম করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর। যেখানেই অনিয়ম ও দুর্নীতি দেখা যাবে, সেখানেই আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব।”

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনকল্যাণমূলক নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত হলো বিটিসিএলের এমভিএনও সেবার পরীক্ষামূলক কার্যক্রম

শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, জনস্বার্থে সরকারের ‘ব্রেক’ ধরব: মাওলানা আব্দুস সাত্তার

আপডেট সময় : ০৯:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬