ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে: বগুড়ায় সংসদ সদস্য মোরশেদ মিল্টন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশের সামগ্রিক উন্নয়নে সমবায়ীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। তিনি বলেছেন, সমবায় আন্দোলনকে বেগবান করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার বিকেলে বগুড়ার গাবতলী মিল্ক ভিটা চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাবতলী মিল্ক ভিটা ও স্থানীয় দুগ্ধ কারখানার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান কমান্ডার জহিরুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ মিল্টন আরও বলেন, দুগ্ধ উৎপাদন ও সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন করা সম্ভব। সরকার সমবায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, গাবতলী দুগ্ধ কারখানার ব্যবস্থাপক ডা. বিপ্লব চন্দ্র এবং বিআরডিবির চেয়ারম্যান ও প্রাথমিক সমিতির সভাপতি জাকারিয়া মোরশেদ ইকবাল বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় সমবায়ী নেতা বেলাল হোসেন, আশরাফ হোসেন সরকার, প্রদীপ কুমার টুটন, হেলাল উদ্দিন, তপন কুমার, দিবাকর ঘোষ এবং মিল্ক ভিটার এসও হুমায়ন কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা স্থানীয় দুগ্ধ শিল্পের বিকাশ ও সমবায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত হলো বিটিসিএলের এমভিএনও সেবার পরীক্ষামূলক কার্যক্রম

সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে: বগুড়ায় সংসদ সদস্য মোরশেদ মিল্টন

আপডেট সময় : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬