ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

কুড়িগ্রামের উন্নয়নে নতুন মডেল ‘কুড়ি-পার্লামেন্ট’: সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যতিক্রমী উদ্যোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম-২ আসনের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসন ও টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘কুড়ি-পার্লামেন্ট’ নামে একটি বিশেষ প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। এই পার্লামেন্টের মাধ্যমে তৃণমূলের মানুষের অভাব-অভিযোগ ও উন্নয়নের প্রস্তাবনা সরাসরি জাতীয় সংসদে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি চরাঞ্চল বেষ্টিত ও নদী ভাঙনকবলিত হওয়ায় বরাবরই উন্নয়নবঞ্চিত। দীর্ঘ সময় ধরে বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচিত হলেও এলাকার বেকারত্ব ও জীবনযাত্রার মানে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। এই প্রেক্ষাপটে নির্বাচনি এলাকাটিকে কর্মমুখর করতে এবং দীর্ঘস্থায়ী সংকট সমাধানে ড. আতিক মুজাহিদ ‘কুড়ি-পার্লামেন্ট’ গঠনের এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন।

এ উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম পৌর টাউন হলে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, “আমি কুড়িগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে জনগণের সরাসরি অংশগ্রহণে ‘কুড়ি-পার্লামেন্ট’ গঠন করতে চাই। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পার্লামেন্টের সদস্য হবেন। তারা তাদের এলাকার সমস্যা ও উন্নয়নের পরিকল্পনা সরাসরি আমার কাছে পেশ করবেন। আমি সেই মৌলিক দাবিগুলো নোট আকারে জাতীয় সংসদে উপস্থাপন করব এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”

তিনি আরও যোগ করেন, এলাকার প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও কর্মমুখর কুড়িগ্রাম বিনির্মাণ করা সম্ভব। সংসদ সদস্যের এই উদ্যোগকে ‘যুগান্তকারী’ ও ‘উদ্ভাবনী’ হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। তারা মনে করছেন, জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে এলাকার মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন ঘটবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, হরিজন ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি এবং এনজিও কর্মীসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাংবাদিক তামজিদ হাসান এবং জেলা মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা। বক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে তাওসিফ সামি

কুড়িগ্রামের উন্নয়নে নতুন মডেল ‘কুড়ি-পার্লামেন্ট’: সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬