ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শোকের মাতম: ভাবীর মৃত্যুর পরদিনই দেবর প্রাণ হারালেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক মর্মান্তিক ঘটনায় ভাবীর মৃত্যুর খবর শুনে দেবর সবুজ হোসেন (৩৫) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (আজ) সকাল ৭টায় উপজেলার দরবেশপুর ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুর রহমান বাহার (ভিপি বাহার) গত জানুয়ারি মাসের ১৬ তারিখে অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর মাত্র ৪০ দিনের মাথায়, বুধবার দিবাগত রাত দুইটায় তাঁর স্ত্রী জেবুন্নেসা রত্না (৪০) পরলোকগমন করেন।

এই খবর ঢাকায় অবস্থানরত ভিপি বাহারের ছোট ভাই মো. সবুজ হোসেনের (৩৫) কাছে পৌঁছালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। ভাবীর জানাজায় অংশ নিতে রামগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। দ্রুত তাঁর ছোট ভাই মানিক তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন (জি এস মনোয়ার) ঘটনাটি নিশ্চিত করেছেন। এই ঘটনায় পুরো রামগঞ্জ জুড়ে শোকের মাতম চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে রক্তাক্ত ৪৮ ঘণ্টা: সন্ত্রাসী হামলায় পুলিশসহ অন্তত ২০ জন নিহত

শোকের মাতম: ভাবীর মৃত্যুর পরদিনই দেবর প্রাণ হারালেন

আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬