ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রার্থী গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলার আসামি আব্দুল্লাহ আল মামুন হাওলাদার (৪৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, মাদক মামলায় অভিযুক্ত মামুন হাওলাদার দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বৃহস্পতিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা

মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রার্থী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬