ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৫ আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাগুরা পৌরসভা এলাকায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণের সময় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এই ঘটনা দ্রুতই সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের সময় ওয়ার্ড সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, পৌর এলাকার বাটিকাডাঙ্গা পাকার মাথায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্প-সাহিত্যচর্চা রাজনীতির ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী

সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৫ আহত

আপডেট সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬