মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে: আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য অস্ত্রের চেয়ে তার শিক্ষাব্যবস্থাকে অকার্যকর করে দেওয়াই যথেষ্ট। তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

সোমবার পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ধ্বংসপ্রাপ্ত শিক্ষাব্যবস্থাকে পুনরুদ্ধারে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আদর্শ সম্পর্কের মাধ্যমেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রকৃত জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হতে পারে।

সভায় কলেজের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, পটুয়াখালী সরকারি কলেজের সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর কাছে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে: আলতাফ হোসেন চৌধুরী

আপডেট সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬