মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ছিল মজলুমের অধিকার আদায়ের সংগ্রাম: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে সকল মজলুমের ন্যায়সঙ্গত সংগ্রাম। তিনি বলেন, এই আন্দোলনের মূল চেতনা ছিল ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে দেশের মানুষ যে বৈষম্যের শিকার হয়েছিল, তা থেকে মুক্তি পেতেই ছাত্র-জনতা রাজপথে নেমেছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার সেই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে। তিনি দেশের সকল নাগরিককে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। সভায় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আন্দোলনের স্মৃতিচারণ ও জাতির প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

জুলাই গণঅভ্যুত্থান ছিল মজলুমের অধিকার আদায়ের সংগ্রাম: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬