প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের পর বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাস না পেরোতেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া জনস্বার্থবিরোধী। তিনি প্রশ্ন রাখেন, বর্তমান সরকার পদত্যাগ করলে দেশ চালানোর মতো যোগ্য বিকল্প কে আছে? সোমবার ঢাকা কলেজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভূ-রাজনৈতিক সংকট ও বৈশ্বিক জ্বালানি অস্থিরতার মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পরিস্থিতি সামাল দিতে যে তৎপরতা দেখিয়েছে, তা প্রশংসনীয়। বর্তমান সরকার দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। এ সময় তিনি তরুণ প্রজন্মকে বিভ্রান্তিকর রাজনীতি ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে সরকারকে সঠিক পথে রাখা দেশপ্রেমের পরিচয়। জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
রিপোর্টারের নাম 






















