মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

গ্যাসের দাম কমানোর দাবিতে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুমকি জামায়াত নেতার

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গ্যাসের দাম না কমালে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার রাজধানীর উত্তরায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই আল্টিমেটাম দেন।

সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এলেও জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে কালক্ষেপণ করা যাবে না। আগামী ৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পল্টনে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

গ্যাসের দাম কমানোর দাবিতে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুমকি জামায়াত নেতার

আপডেট সময় : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬