মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কবিরহাটে মাছবাহী পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) ভোরে কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. আমিনুল হক (৩২) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বাসিন্দা ছিলেন। এছাড়া এ ঘটনায় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা সোনাপুর থেকে মাছবোঝাই একটি পিকআপ কবিরহাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, পিকআপটি জব্দ করা হয়েছে এবং চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

কবিরহাটে মাছবাহী পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আপডেট সময় : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬