মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

উজিরপুরে পরিত্যক্ত সরকারি কম্বল উদ্ধার, তদন্তে প্রশাসন

বরিশালের উজিরপুরের গুঠিয়া বাজার এলাকায় সরকারি দুস্থদের জন্য বরাদ্দকৃত বিপুল সংখ্যক কম্বল রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সোমবার দুপুরে স্থানীয়রা কম্বলগুলো দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করেন। পলিথিনে মোড়ানো এসব কম্বলে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের সরকারি সিল ও নাম থাকায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, কম্বলগুলো একটি পরিত্যক্ত গোডাউন থেকে বের করে রাখা হয়েছিল। বাড়ির মালিক শাওন সজলের দাবি, ঘরটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় কিছু মানুষের ভাষ্যমতে, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে তৎকালীন আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে সরকারি গুদাম থেকে সরিয়ে এসব কম্বল সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

বিষয়টি নজরে আসার পর উজিরপুর উপজেলা প্রশাসন তৎপর হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এছাড়া উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, সরকারি সম্পদ উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসককেও বিষয়টি অবহিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে আঘাত হানছে ‘এল নিনো’: তীব্র তাপপ্রবাহ, খরা ও বন্যার আশঙ্কায় জাতিসংঘের কড়া বার্তা

উজিরপুরে পরিত্যক্ত সরকারি কম্বল উদ্ধার, তদন্তে প্রশাসন

আপডেট সময় : ০৭:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬