যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবশালী প্রো-ইসরায়েল লবি সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) প্রভাব নিয়ে দেশটিতে জনঅসন্তোষ তীব্র হচ্ছে। একসময় এআইপ্যাকের সমর্থন প্রার্থীর জয়ের বড় নিয়ামক হিসেবে বিবেচিত হলেও, বর্তমানে অনেক নির্বাচনি এলাকায় এটি নেতিবাচক প্রভাব ফেলছে।
মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থীদের বিতর্কে বিষয়টি প্রকাশ্যে আসে। প্রগতিশীল প্রার্থী আবদুল এল-সাইয়েদ তার প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সের বিরুদ্ধে এআইপ্যাকের বিপুল পরিমাণ অর্থ গ্রহণের অভিযোগ তুলে বলেন, বিদেশি লবি সংগঠনের টাকায় নির্বাচন করা আর জনগণের দায়বদ্ধতা এক হতে পারে না।
বিশ্লেষকদের মতে, গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের পর এআইপ্যাকের বিরুদ্ধে মার্কিন জনমত ব্যাপকভাবে ক্ষুব্ধ। বিশেষ করে রক্ষণশীল ও উদারপন্থী—উভয় শিবির থেকেই এই লবি সংগঠনের অর্থায়ন ও নীতি নির্ধারণী প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ স্বার্থগোষ্ঠীর এই আধিপত্য আগামী দিনগুলোতে বড় রাজনৈতিক সংকটের কারণ হতে পারে।
রিপোর্টারের নাম 























