দক্ষিণ কোরিয়ায় চলছে নজিরবিহীন ও ভয়াবহ তাপপ্রবাহ। দেশটির আবহাওয়া প্রশাসনের (কেএমএ) তথ্য অনুযায়ী, ২৯ জুলাই তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডেগুতে ১৯৪২ সালের পর প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এছাড়া ইয়াংসান শহরে তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর থেকে সর্বোচ্চ রেকর্ড।
তীব্র এই গরমের কারণে দেশটিতে জনস্বাস্থ্য পরিস্থিতি চরম উদ্বেগজনক হয়ে পড়েছে। মে মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত তাপজনিত অসুস্থতায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। উচ্চচাপ বলয় এবং তীব্র সূর্যকিরণের কারণে সৃষ্ট এই দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ থেকে বাঁচতে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 
























