মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কারাগারের চারপাশে কুমির রাখার বিতর্কিত পরিকল্পনা স্থগিত করল ইসরাইলি আদালত

ইসরাইলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেতজিওত কারাগারের চারপাশে পরিখা খনন করে কুমির রাখার বিতর্কিত পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে জেরুজালেম জেলা আদালত। ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক চাপের অংশ হিসেবে ইসরাইলি সরকারের উগ্র ডানপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন।

প্রাণী অধিকার বিষয়ক সংগঠন ‘লেট দ্য অ্যানিমালস লিভ’-এর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করে। পরিবেশ সুরক্ষামন্ত্রীর এক বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে কুমিরকে ‘পোষা বন্যপ্রাণী’ হিসেবে চিহ্নিত করে কারাগারে ব্যবহারের পথ প্রশস্ত করা হয়েছিল, যা আদালত নাকচ করে দেয়। উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ফিলিস্তিনি বন্দিদের প্রতি কঠোর ও অমানবিক আচরণের অভিযোগ নিয়মিত আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, বর্তমানে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দি ইসরাইলি কারাগারে অমানবিক পরিস্থিতিতে আটক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর বিদ্যুৎ প্রকল্প: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

কারাগারের চারপাশে কুমির রাখার বিতর্কিত পরিকল্পনা স্থগিত করল ইসরাইলি আদালত

আপডেট সময় : ০৫:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬