মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন ছিল: মাবরুর রশিদ বান্নাহ

জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানিয়েছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা থাকলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি। সোমবার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজিত এক সেমিনারে তিনি নিজের নির্মাণ পরিকল্পনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন।

সেমিনারে জুলাই গণঅভ্যুত্থান ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার সময় বান্নাহ জানান, তিনি বর্তমানে শরীফ ওসমান হাদিকে নিয়ে একটি কাজ করছেন। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন নির্মাতার প্রতিটি সৃষ্টিই মূলত তার রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ার কথাও জানান তিনি।

জুলাইয়ের শহীদদের ত্যাগের কথা স্মরণ করে নির্মাতা উল্লেখ করেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আত্মত্যাগ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন ছিল: মাবরুর রশিদ বান্নাহ

আপডেট সময় : ০৮:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬