ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলে ভারত থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী। তিনি একে মানবতার চরম লঙ্ঘন ও ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।
এক বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, নিরপরাধ নারী ও শিশু নিধনে ব্যবহৃত অস্ত্রে ভারতের সহায়তা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সব ধরনের রপ্তানি আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও জাতীয় আইন মেনেই করা হচ্ছে। এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে মাদানী অবিলম্বে এই রপ্তানি কার্যক্রম বন্ধের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























