নিজের শিক্ষা জীবনের ব্যয়ভার ও বৃত্তির নথি প্রকাশের ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত ডিগ্রি জনসমক্ষে আনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। সম্প্রতি নিজের পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আরটিআই কর্মীর প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।
অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, “আমি আমার বৃত্তির চিঠি ও শিক্ষা ঋণের নথি দেখাতে প্রস্তুত। প্রধানমন্ত্রী কি তার মূল ডিগ্রিটি দেখাবেন?” তিনি আরও বলেন, তার শিক্ষাজীবন নিয়ে প্রশ্ন তোলার চেয়ে শিক্ষার সুযোগ ও মান নিয়ে আলোচনা হওয়া জরুরি। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত ডিগ্রি নিয়ে দীর্ঘ সময় ধরেই রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলে আসছে, যা দীপকের এই চ্যালেঞ্জের মাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এল।
রিপোর্টারের নাম 























