মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (CEPA) নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ শিল্পে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে জাহাজ নির্মাণ শিল্পে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে। এ সময় প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় তিন মৃত্যু, হাসপাতালে ৫৮০ নতুন রোগী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় : ০৬:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬