মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘সার্জেন্ট মেজর’ মাছ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘সার্জেন্ট মেজর ফিশ’। স্থানীয়ভাবে এটি পাথারি, কালো ডোরা সৈনিক মাছ কিংবা রেহা মাছ নামে পরিচিত। বৈজ্ঞানিকভাবে ‘Abudefduf saxatilis’ নামে পরিচিত এই মাছটি সোমবার (৩ আগস্ট) আলিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এর আগে ‘মায়ের দোয়া’ নামের একটি ট্রলারের জালে মাছটি আটকা পড়েছিল।

মাছটির গায়ের হলুদাভ-রূপালি বর্ণের ওপর পাঁচটি স্পষ্ট কালো উল্লম্ব দাগ রয়েছে, যা সামরিক বাহিনীর ‘সার্জেন্ট মেজর’ ব্যাজের সাথে সাদৃশ্যপূর্ণ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান রাজিব সরকার জানান, মাছটি সাধারণত ক্রান্তীয় উষ্ণ সমুদ্রে বিচরণ করে এবং বঙ্গোপসাগরের পাথুরে এলাকা বা সেন্ট মার্টিনসংলগ্ন পরিবেশে এদের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিরল প্রজাতির এই মাছটি দেখতে স্থানীয় মৎস্য বন্দর এলাকায় উৎসুক মানুষ ভিড় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘সার্জেন্ট মেজর’ মাছ

আপডেট সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬