মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে কঠোর হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই এবং এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, তাদের সাহস থাকলে তা বাস্তবায়নের চেষ্টা করে দেখার আহ্বান জানাচ্ছি। দেশের জনগণ ও ছাত্র-জনতা রাজপথে এর জবাব দিতে প্রস্তুত রয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, বিগত সরকারের শাসনামলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি বিচারের মুখোমুখি করার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না বলেও তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ: অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা

আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে কঠোর হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আপডেট সময় : ০৭:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬