মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কক্ষপথ চ্যুত নাসার সুইফট টেলিস্কোপ রক্ষায় বিশেষ মিশন

পৃথিবীর ঊর্ধ্ব বায়ুমণ্ডলের প্রসারণ ও ঘর্ষণের কারণে কক্ষপথ থেকে নিচে নেমে আসছে নাসার মহাকাশ টেলিস্কোপ ‘নীল গেহরেলস সুইফট অবজারভেটরি’। ২০২৬ সালের শেষার্ধের মধ্যে এটি বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে ধ্বংস হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। এই মূল্যবান বৈজ্ঞানিক সম্পদ রক্ষায় নাসা প্রায় ৩ কোটি ডলার ব্যয়ে একটি বিশেষ ‘অরবিট বুস্ট’ মিশন পরিচালনা করছে।

এর অংশ হিসেবে গত ৩ জুলাই একটি বিশেষ মহাকাশযান ‘লিংক’ উৎক্ষেপণ করা হয়েছে, যা তিনটি রোবোটিক হাতের সাহায্যে টেলিস্কোপটিকে অধিকতর নিরাপদ ও উচ্চতর কক্ষপথে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। ২০০৪ সাল থেকে মহাবিশ্বের রহস্যময় গামা-রে বার্স্ট পর্যবেক্ষণে সুইফট টেলিস্কোপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সফলভাবে এই মিশন সম্পন্ন হলে টেলিস্কোপটির গবেষণার মেয়াদ আরও দীর্ঘায়িত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

কক্ষপথ চ্যুত নাসার সুইফট টেলিস্কোপ রক্ষায় বিশেষ মিশন

আপডেট সময় : ০৪:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬