আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। আগের নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ভর্তি প্রক্রিয়ায় গতবারের নিয়মের কোনো পরিবর্তন রাখা হয়নি। আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি কার্যক্রম শুরু হবে। তবে আদালতের নির্দেশনা অনুযায়ী নটর ডেম ও হলিক্রসের মতো চার্চ পরিচালিত কলেজগুলোতে নিজস্ব ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে সারা দেশে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে, যা মোট পরীক্ষার্থীর তুলনায় অনেক বেশি।
রিপোর্টারের নাম 























