রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৭১টি মামলা দায়ের করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৮ জন, লালবাগ থেকে ৪৩ জন, ওয়ারী থেকে ৪৬ জন, মতিঝিল থেকে ৩৯ জন, তেজগাঁও থেকে ৬৬ জন, মিরপুর থেকে ৯৬ জন, গুলশান থেকে ৪৮ জন, উত্তরা থেকে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৯ জনকে আটক করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, বিভিন্ন কোম্পানির ৪৮৪৬টি সিম কার্ড, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদি, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার, নগদ ২ লক্ষ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০.৮ গ্রাম হেরোইন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















