মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বস্তি: ১৫ টাকা দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

বর্তমান সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি মানোন্নয়নের লক্ষ্যে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপকারভোগীরা বছরে মোট ছয় মাস—আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং পরবর্তী বছরের মার্চ ও এপ্রিল মাসে এই সুবিধা পাবেন। প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল সংগ্রহ করতে পারবে, যা তাদের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি দূর করা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির মানোন্নয়নের লক্ষ্যে কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

এছাড়াও, সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে, যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশের সরকারি খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান (চালে রূপান্তরিত হিসাব অনুযায়ী) রয়েছে ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি হ্রাস এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও কার্যকর ও সম্প্রসারণে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে খাদ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে। এই লক্ষ্যেই খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার নিয়ে কড়া সতর্কতা

খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বস্তি: ১৫ টাকা দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আপডেট সময় : ০২:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬