মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ফেনীতে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও যোদ্ধাদের অবস্থান কর্মসূচি

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা পুলিশের জেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চব্বিশের জুলাইয়ের ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত আসামি এবং অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে ঘোরাফেরা এবং মিছিল করার বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরে থাকলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কর্মসূচির একপর্যায়ে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হলেও, দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুলাই যোদ্ধারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ফেনীতে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও যোদ্ধাদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬