বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ (এআইআইআর)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইনস্টিটিউটের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে আদর্শ নাগরিক তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার যথাযথ সমন্বয় থাকবে।
সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বক্তারা আশা প্রকাশ করেন, এই ইনস্টিটিউটগুলো জ্ঞান ও নৈতিকতার একটি শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হবে। শিক্ষার্থীরা কুরআন-সুন্নাহর আলোকে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব প্রদানে সক্ষম হয়ে গড়ে উঠবে।
রিপোর্টারের নাম 




















