মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে অনন্য ভূমিকা রাখবে। তিনি জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতেই এই বৃহৎ ক্রীড়া উৎসবের আয়োজন করা হচ্ছে।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সভায় জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাসে দেশব্যাপী শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করার কথা রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। বিজয়ীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর বিদ্যুৎ প্রকল্প: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল

আপডেট সময় : ০৫:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬