জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার ‘নজরুল বর্ষ’ পালনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশের সব সরকারি দপ্তরের দাপ্তরিক পত্র ও নথিপত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা পর্যন্ত সরকারি সব দাপ্তরিক যোগাযোগে এই লোগো যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। লোগোটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে। সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরগুলোকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 




















