ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ভারতে রাজকীয় বিয়েতে গাইলেন জেনিফার লোপেজ: পারিশ্রমিক ২৪ কোটি টাকা!

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

হলিউড সুপারস্টার জেনিফার লোপেজ (জে. লো) সম্প্রতি ভারতের রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত এক জমকালো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করে বিশ্বব্যাপী আলোচনায় এসেছেন। জানা গেছে, এই এক রাতের পারফরম্যান্সের জন্য তিনি যে বিপুল অংকের পারিশ্রমিক নিয়েছেন, তা রীতিমতো তাক লাগানোর মতো।

মার্কিন বিনোদনমাধ্যম পেজ সিক্স-এর তথ্য অনুযায়ী, জেনিফার লোপেজ এই বিয়ের অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য প্রায় ২০ লাখ মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা।

এই আয়োজনটি ছিল আমেরিকান ধনকুবের রামা রাজু মানতেনার কন্যা নেত্রা মানতেনা এবং সুপারঅর্ডারের সহ-প্রতিষ্ঠাতা ভামসি গাদিরাজুর বিয়ে। তিন দিনব্যাপী এই আয়োজন ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলে। উদয়পুরের দ্য লীলা প্যানলস এবং লেক পিচোলার দ্বীপ প্রাসাদজুড়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবের, প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ও নামী তারকারা উপস্থিত ছিলেন।

বিয়ের মূল অনুষ্ঠানে জেনিফার লোপেজ বলিউডের বিখ্যাত ডিজাইনার মনিষ মালহোত্রার তৈরি একটি রোজ-গোল্ড রঙের ক্যাটওয়াক শাড়ি পরে হাজির হন। শাড়িটিতে ক্রিস্টাল ফুলের নকশা ও সিকুইনের কাজ ছিল। মঞ্চে উঠে তিনি বডিস্যুট পরে নেন এবং একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন। তিনি ‘অন দ্য ফ্লোর’, ‘গেট রাইট’ ও ‘অ্যাইন্ট ইউর মামা’-এর মতো হিট গান পরিবেশন করেন। পারফরম্যান্স চলাকালে তাঁকে মোট তিনটি ভিন্ন লুকে (কালো, রুপালি, সোনালি) দেখা যায়।

এই রাজকীয় বিয়েতে জেনিফার লোপেজ ছাড়াও বিনোদনের দায়িত্বে ছিলেন মাধুরি দীক্ষিত, রণবীর সিং, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, শহিদ কাপুর, জানভি কাপুর, নোরাহ ফাতেহি, জেকুলিন ফারনান্দেজ-এর মতো বলিউড তারকারা। উদয়পুরের এই আয়োজন বলিউড ও হলিউড—দুই ইন্ডাস্ট্রির তারকাদের এক মঞ্চে নিয়ে আসায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ভারতে রাজকীয় বিয়েতে গাইলেন জেনিফার লোপেজ: পারিশ্রমিক ২৪ কোটি টাকা!

আপডেট সময় : ১০:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫