ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

তানজিন তিশা চুক্তি ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

কলকাতার এক প্রযোজকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম অর্থ পাওয়ার পরও সিনেমায় অভিনয় না করা এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সোমবার রাতে তানজিন তিশা ফেসবুকে প্রকাশিত অফিসিয়াল বিবৃতিতে বলেন, ভারতীয় পরিচালক এম. এন. রাজের সঙ্গে তার সিনেমা করার বিষয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, সিনেমা সাইন করার সময় চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল ভিসা, ফ্লাইট ও থাকা-খাওয়ার দায়িত্ব প্রডিউসার ও পরিচালককে নেবে, কিন্তু তারা ভিসা করাতে ব্যর্থ হন।

তিশা বলেন, দুই মাসের অপেক্ষার পরও ভিসা না পাওয়ায় পরিচালক অন্য একজন অভিনেত্রীর সঙ্গে শুটিং শুরু করেন। এরপর তিনি বাংলাদেশের ‘সোলজার’ সিনেমায় যুক্ত হন, যা বর্তমানে শুটিং চলছে। তিনি অভিযোগ করেন, লাইন প্রোডিউসার শরিফ ভুল তথ্য ছড়িয়ে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে এবং অর্থ হাতিয়ে নিতে চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, চুক্তিপত্রে উল্লেখ নেই যে ডিরেক্টরের ব্যর্থতার কারণে তিনি অর্থ ফেরত দেবেন। আইন-আদালত যদি প্রমাণ করে অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকে, তবে তিনি তা অবশ্যই দেবেন। উল্লেখ্য, তানজিন তিশা শারমান যোশির সঙ্গে ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় অভিনয়ের কথা ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে কাজ বাতিল হয়ে ‘সোলজার’ সিনেমায় যুক্ত হন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

তানজিন তিশা চুক্তি ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন

আপডেট সময় : ১২:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫