ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

দিনাজপুরে সাঁওতাল পল্লী পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত, কৃষ্টি-সংস্কৃতি নিয়ে মতবিনিময়

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতি স্বচক্ষে দেখতে তাদের পল্লী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এইচ. ই. মি. হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। রোববার দুপুরে উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামে পৌঁছালে সাঁওতালরা তাদের ঐতিহ্যবাহী নাচ-গানের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত স্থানীয় সাঁওতাল প্রতিনিধিদের সঙ্গে তাদের শিক্ষা, আবাসন এবং সামাজিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এই মানুষদের জীবনমান উন্নয়নে করণীয় সম্পর্কে তিনি তাদের মতামত গ্রহণ করেন। এছাড়া তিনি স্থানীয় রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরফ উদ্দীন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান।

বিকেলে রাষ্ট্রদূত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের এই সফর স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার তিতাসে মাদকের টাকার জন্য বড় বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ

দিনাজপুরে সাঁওতাল পল্লী পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত, কৃষ্টি-সংস্কৃতি নিয়ে মতবিনিময়

আপডেট সময় : ০৭:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬