ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

হামলার চার মাস পর পুনরায় সচল হলো ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার দীর্ঘ চার মাস পর ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় সচল হয়েছে। শনিবার বিকেলে মাশহাদ থেকে আসা একটি যাত্রীবাহী বিমান অবতরণের মধ্য দিয়ে এই বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চলাচল আবার শুরু হয়।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর তীরে অবস্থিত এই বিমানবন্দরটি তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গত কয়েক মাস আগে বিমানবন্দরটি লক্ষ্য করে চালানো হামলায় এর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কার কাজের জন্য এটি বন্ধ রাখা হয়েছিল। মেরামত কাজ শেষ হওয়ার পর ইরানি কর্তৃপক্ষ পুনরায় ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে তেহরান, শিরাজ ও ইয়াজদের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচলও স্বাভাবিক করা হবে। এই বিমানবন্দরটি পুনরায় চালু হওয়ার ফলে ওই অঞ্চলের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে পুনরায় গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেসএক্সের রকেটে চড়ে মহাকাশে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন স্যাটেলাইট

হামলার চার মাস পর পুনরায় সচল হলো ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর

আপডেট সময় : ০৮:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬