ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জমানো টাকা ফেরত পাওয়ার দাবিতে রংপুরে ব্যাপক বিক্ষোভ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। রোববার সকালে কয়েকশ গ্রাহক এই কর্মসূচিতে অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনরত গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাদের জমাকৃত লভ্যাংশ ও আসল টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও কোম্পানি কর্তৃপক্ষ এখন নানা টালবাহানা করছে। ভুক্তভোগীরা জানান, শুধুমাত্র রংপুর জেলাতেই প্রায় ৭০ হাজার গ্রাহকের ১৩৭ কোটি টাকা আটকে আছে। সারা দেশে এই সংখ্যা প্রায় ৪০ লাখ, যাদের মোট পাওনার পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পাওনা টাকা চাইতে গেলে তাদের বিভিন্ন আইনি নোটিশ ও মামলার ভয় দেখানো হচ্ছে। তারা আরও জানান, সন্তানদের ভবিষ্যৎ ও বার্ধক্যের কথা চিন্তা করে অতি কষ্টে অর্জিত অর্থ এই কোম্পানিতে জমা রেখেছিলেন, কিন্তু এখন তারা নিঃস্ব হওয়ার পথে। পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।
রিপোর্টারের নাম 























