ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে রনি ও সজল নামে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রুবেল নগরীর আরকে মিশন রোড এলাকার বাসিন্দা ছিলেন। প্রায় এক মাস আগে তিনি ওই কলোনির একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং কয়েকজন বন্ধুর সঙ্গে বসবাস করতেন। ঘটনার দিন সকালে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে প্রথমে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের মরদেহের পাশ থেকে একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, নিহতের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও মাদক সংক্রান্ত বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে বাসার মালিক ও অন্য ভাড়াটিয়ারা পলাতক রয়েছেন।
রিপোর্টারের নাম 
























