ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

মাদরাসা নিয়ে একপাক্ষিক প্রচারণা বন্ধের দাবি: দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

দেশের কওমি ও বেসরকারি মাদরাসাগুলোর বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়াই একপাক্ষিক সংবাদ প্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ’। কোনো অভিযোগের সত্যতা নিশ্চিত না করে বা নিরপেক্ষ তদন্তের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অপরাধী হিসেবে তুলে ধরাকে দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছে সংগঠনটি। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। তিনি বলেন, কওমি মাদরাসাগুলো দীর্ঘকাল ধরে দেশের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় সাফল্য এনে দেশের গৌরব বৃদ্ধি করছে শিক্ষার্থীরা। তবে সম্প্রতি কিছু নির্দিষ্ট মাদরাসা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অসম্পূর্ণ ও একপাক্ষিক খবর প্রচারের প্রবণতা বেড়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করছে।

মাদরাসা সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমের প্রতি ৫টি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে সংবাদ প্রকাশের আগে তথ্য-প্রমাণ যাচাই করা, সংবাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা। এছাড়া মাদরাসায় সিসিটিভি স্থাপন ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে নিরাপদ শিক্ষাব্যবস্থা গড়ার ওপরও জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে আগামী ৩০ জুলাই জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেসএক্সের রকেটে চড়ে মহাকাশে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন স্যাটেলাইট

মাদরাসা নিয়ে একপাক্ষিক প্রচারণা বন্ধের দাবি: দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

আপডেট সময় : ০৮:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬