দেশের বরেণ্য শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। রোববার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে দেশের জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে অনন্য ভূমিকা রেখেছেন। বিশেষ করে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন এবং মুক্তবুদ্ধি চর্চায় তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অধ্যাপক মামুন আহমেদ আরও উল্লেখ করেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন একজন আদর্শনিষ্ঠ ও বিনয়ী শিক্ষক। তার লেখা গবেষণা ও প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের কাছে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। তার মৃত্যুতে দেশ একজন খাঁটি দেশপ্রেমিক ও প্রগতিশীল চিন্তাবিদকে হারাল।
রিপোর্টারের নাম 























