ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কালীগঞ্জে সোমবার জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ, নেতৃত্বে থাকবেন শীর্ষ নেতারা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে মহাসমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল সোমবার বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনের অন্যতম রূপকার ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই মহাসমাবেশে অংশ নেবেন।

কালীগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলা এনসিপির পক্ষ থেকে সমাবেশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে এবং শহীদদের স্মৃতি স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

কালীগঞ্জে সোমবার জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ, নেতৃত্বে থাকবেন শীর্ষ নেতারা

আপডেট সময় : ০৬:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬