ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

‘এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না’: ট্রাম্পের আক্ষেপ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রাক্কালে দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া এক ভাষণে আবারও নোবেল পুরস্কার না পাওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে মার্কিন অর্জনের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অলিম্পিক পদক ও নোবেল জিতেছে। এরপরই কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, এত কিছুর পরেও তাকে এখন পর্যন্ত কোনো নোবেল দেওয়া হয়নি।

ট্রাম্প দাবি করেন, তিনি তার মেয়াদে আটটি যুদ্ধ বন্ধ করেছেন, তাই তিনি এই পুরস্কারের যোগ্য দাবিদার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তিনি বিভিন্ন সময়ে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য হিসেবে দাবি করে আসছেন। চলতি বছরের শুরুতে তিনি বলেছিলেন, ইতিহাসে তার চেয়ে বড় কোনো নোবেল প্রত্যাশী আর কেউ হতে পারে না।

সম্প্রতি ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ট্রাম্পকে নিজের পদকটি প্রতীকীভাবে দেওয়ার ঘোষণা দিলেও নোবেল কমিটি জানিয়েছে, এর কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। অন্যদিকে, জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই দাবিকে ব্যঙ্গ করে বলেছেন, ট্রাম্প একই যুদ্ধ বারবার শেষ করার দাবি করে রেকর্ড গড়েছেন যা সত্যিই স্বীকৃতিযোগ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেসএক্সের রকেটে চড়ে মহাকাশে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন স্যাটেলাইট

‘এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না’: ট্রাম্পের আক্ষেপ

আপডেট সময় : ০৮:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬