ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ভারতে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্যালকের দেওয়া আগুনে প্রাণ গেল স্বামীর

ভারতের পাঞ্জাব প্রদেশে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা ঘটেছে। বাবার বাড়ি থেকে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্যালকের দেওয়া আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন লাভপ্রীত সিং নামের এক ব্যক্তি। এই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হওয়া গুরজিত কৌর নামে এক নারীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পাঞ্জাবের তারনতারন জেলায় গত ১৩ জুন এই ঘটনাটি ঘটে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে লাভপ্রীতের স্ত্রী সন্দীপ কৌর বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন লাভপ্রীত তাকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে তার শ্যালক সাজন সিং তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। লাভপ্রীতকে বাঁচাতে গিয়ে তার ভাইয়ের স্ত্রী গুরজিত কৌরও মারাত্মকভাবে দগ্ধ হন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় এক ব্যক্তি হঠাৎ অন্যজনের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এবং ভুক্তভোগী বাঁচার জন্য আর্তনাদ করে ছোটাছুটি করছেন। এই ঘটনায় অভিযুক্ত সাজন সিং নিজেও দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সাজন সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেসএক্সের রকেটে চড়ে মহাকাশে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন স্যাটেলাইট

ভারতে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্যালকের দেওয়া আগুনে প্রাণ গেল স্বামীর

আপডেট সময় : ০৮:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬